
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
টাইম টু রিফ্লেক্ট…
আসমান এবং জমিনের ভিতরে মানুষের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ দিয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত বাধ্যতামূলক সলাত।
যেটা আমাদের কাছে সব চাইতে অবহেলিত! কেমনে ?? বলছি –
আমরা তাহাজ্জুদ নিয়ে দৌড় দেই …আমরা দুহা চাশত নিয়ে একে তাকে প্রশ্ন করি আচ্ছা এগুলো কি একই ? পড়ার খুবই ইচ্ছা মনে!
কিন্তু নিজের ৫ ওয়াক্ত সালাতকে কখনও পোস্টমর্টেম করে দেখিনা! কত ভুলেই না ভরা সেগুলো!
কত কিছু দিয়ে ব্যস্ততায় ভরেছি আমাদের এই জীবন …এমন কি আল্লাহর পথেই আমরা বিজি!
হালাকা করছি, ইসলামিক পড়াশোনা করছি, লেকচার দেখি জ্ঞান অর্জন করি, মাদ্রাসায় পড়াশোনা করি ….কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের জায়গায় আমরা গোল্লা।
আমাদের নবী মুহাম্মদ বলে গিয়েছেন সালাত হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুবাহানাল্লাহ!
তাহলে বোনেরা আমার আপনার জীবনে এত গুনাহ কেন বলেন তো!
তার মানে আমাদের সলাতের মধ্যে গন্ডগোল আছে গোজামিল আছে।
আমাদের সালাত যদি জান্নাতী হয় তাহলে আমাদের অন্যান্য আমল দান সদাকা হজ যাকাত হালাকা আপনার সালাতকে ফলো করবে।
আর যদি আমাদের সালাত জাহান্নামি হয় তাহলে আমাদের দান সদাকা হওয়ার যাকাত হালাকা সব সেই সালাতেই ফলো করবে।
Abu Hurairah (রাঃ) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন যে কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে ফরয সালাতের।
যদি তার সালাত পূর্ণাঙ্গ ও সঠিক হয়, তবে সে সফলতা অর্জন করবে। আর যদি ফরয সালাতে কোনো ঘাটতি থাকে, তাহলে আল্লাহ তাআলা নফল সালাতের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করবেন। এরপর অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে।
এই সহীহ হাদীসটি একাধিক নির্ভরযোগ্য হাদীসগ্রন্থে বর্ণিত হয়েছে……
- Sunan an-Nasa’i : হাদীস নং ৪৬৬ ও ৪৬৭
- Jami at-Tirmidhi : হাদীস নং ৪১৩
- Riyad as-Salihin : হাদীস নং ১০৮১
তাহলে কোথায় ফোকাস করতে হবে সবচে বেশি বলেন তো?
🛑 প্লিজ একটু শুনুন …আখিরাতে একমাত্র সলাতই আমাদের সফল করতে পারে। দান সদকা হজ যাকাত কোন কিছুই না!
নিজের সালাতটাকে আরেকটু এলিভেট করতে ..আল্লাহ নিকটবর্তী নিয়ে যেতে …সালাতে খুশুউ অর্জন করতে এখনই প্ল্যানিং তৈরি করুন।
আমাদের পাঁচ ওয়াক্ত সলাতের কোন কোন জায়গা আপগ্রেড করা দরকার সেটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে।
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সঠিকটা বোঝার তাওফিক দিন।
Any thoughts are appreciated.🌺