Just A Reminder# 3
Just A Reminder# 3

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

e6acf65a-2421-405a-b2c4-0ad6560d3824

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

🌺 প্রায় সাড়ে ১৪০০ বছর আগে আমাকে না দেখে আমার জন্য যার অন্তর কেঁদেছে ….আমার জন্য চোখের পানিতে যার দাঁড়ি মোবারক ভিজেছিল তার জীবন পুরোটাই আমার কাছে অমুল্য রত্ন ভান্ডার। 

আচ্ছা  আপনারা কি কখনও ছোট্ট মোহাম্মদকে কল্পনা করেছেন ? 

মায়েক বুকে ছোট্ট মুহাম্মাদ …ছোট ছোট হাত পাা ….দুধ মায়ের সাথে ছোট্ট মোহাম্মদ …..ছাগল চরাচ্ছে বন্ধুদের সাথ মরুভূমির বুকে ….সিনা চাক ….দাদার কোলে ছোট্ট্ মুহাম্মাদ….শীতের রাতে একা একা কুড়িমুড়ি হয়ে দাদার পাশে ঘুমাচ্ছে ….  খিদে পেটে ছোট্ট্ মুহাম্ম্মদ মায়ের কথা ভাবছে…..দাদার সাথে হাতিম চত্বরে ……কাধে করে পাথর আনছে কাবা ঘর নির্মাণে …..হেরা গুহা …. প্রথম দ্বীনের দাওয়াত….. মানুষের বন্চনা…. প্রিয়া সাথী খাদিজার বিয়োগব্যাথা….. তায়িফ বাসীর পাথর নিক্ষেপ … হিজরত ….. বদর উহুদ খন্দক …. পেটে পাথর বাধা মুহাম্মদ…মক্কা বিজয় …. বিদায় হজ্জ….. কবরে প্রিয় নাবীর সাথে সাক্ষাত….. হাশরের ময়দানে সিজদারত মুহাম্মদ ….. প্রিয় নাবীর পিছে পিছে জান্নাতুল ফিরদৌসে প্রবেশ ….. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ❤️

 প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে দরুদ পড়ার রুটিন বানিয়ে নিন। যেখানে স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা প্রতিমুহুরতে দরুদ পেশ করছেন সেখানে আমরা কেন শুধু শুক্রবারের আশায় বসে থাকি ?

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পাঠের ফযীলত

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দরুদ পাঠ করবেন।” [১] 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মিলনস্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরূদ পাঠ কর;কেননা তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়, তোমরা যেখানেই থাক না কেন।” [২] 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরূদ পড়লো না, সে-ই কৃপণ।” [৩] 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “পৃথিবীতে আল্লাহর একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়।” [৪] 

রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।” [৫]

 শুধু তসবী জপা নয়…. কয়বার পড়েছি …আর গ্রুপে আপডেট দেয়া নয়…. অন্তর থেকে পড়ুন হ্রদয় রক্তক্ষরণ হওয়া পর্যন্ত।…..

আপনারা আপনাদের জীবনে পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ।

Any thoughts are appreciated ❤️

[১] হাদীসটি সংকলন করেছেন, মুসলিম ১/২৮৮, নং ৩৮[৪] 

[২] আবূ দাউদ ২/২১৮, নং ২০৪৪; আহমাদ ২/৩৬৭, নং ৮৮০[৪] আর শাইখ আলবানী একে সহীহ আবি দাঊদে ২/৩৮৩, সহীহ বলেছেন। 

[৩] তিরমিযী, ৫/৫৫১, নং ৩৫৪৬, ইত্যাদি। আরও দেখুন, সহীহুল জামে‘ ৩/২৫; সহীহুত তিরমিযী, ৩/১৭৭। 

[৪] নাসাঈ, ৩/৪৩, নং ১২৮২; হাকেম, ২/৪২[১] আর শাইখ আলবানী একে সহীহুন নাসাঈ ১/২৭৪, সহীহ বলেছেন। 

[৫] আবূ দাউদ, নং ২০৪[১] আর শাইখ আলবানী সহীহ আবি দাউদে ১/৩৮৩, একে হাসান হাদীস বলেছেন।

শেয়ার করুন

Related Topic