
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
🌺 ওযু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। হয়তো অনেকেই আপনারা জানেন কিন্তু তারপরও যারা জানেন এবং যারা জানে না সবার জন্য রিমাইন্ডার।
✅ সেটা হচ্ছে একবার করে ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ( ওযুর নিয়ম অনুয়ায়ী) ধোয়া হচ্ছে ফরজ। আর দুইবার বা তিনবার করা হচ্ছে সুন্নাহ।
✅ তার মানে হচ্ছে শরীরের যে অংশগুলো আমরা ভিজাই সেটা প্রথম চান্সেই ভিজিয়ে ফেলতে হবে পুরোটুকু, একটুও শুকনো রাখা যাবে না। হাত দিয়ে ডলে ডলে ঘষে ঘষে প্রত্যেকটার লোমকূপের গোড়ায় পানি পৌঁছাতে হবে এবং শুকনো এরিয়া গুলোকে ভিজিয়ে ফেলতে হবে। তারপর সুন্নাহ পালনের জন্য ২ বা ৩ বার পানি দিতে পারেন।
🛑অনেকে যা করে – ১ বার মুখ ধুয়েছি কিন্তু মুখের জায়গায় জায়গায় শুকনো আছে। তো আমি ভাবতাম আমারতো আরো দুটি চান্স আছে! ৩য় বার আমি পুরো জায়গায় পানি পৌছানোতে সচেতন হতাম। এটি মস্ত বড় ভুল!
🌺 উত্তমরুপে ওযুর সাথে অনেক আমলের পুরস্কার জড়িত। অনেক হাদিসে দেখবেন বলা আছে ” উত্তমরুপে ওযু” তারপর ফাযিলাত বর্ননা করা হয়। তাই ওযু সঠিকভাবে না হলে কোনটাই পাওয়া যাবেনা।
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত,
“নবী ﷺ অযুর অঙ্গগুলো একবার করে ধৌত করে অযু সম্পন্ন করতেন।”
— সহীহ আল-বুখারী, হাদীস: ১৫৭
ইসলামিক স্কলারগণ এ ব্যাপারে একমত যে, অযুতে ফরয হলো প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করা। তবে প্রতিটি অঙ্গ দুইবার বা তিনবার করে ধৌত করা সুন্নাহ।
Sahih al-Bukhari এর ১৫৭ নম্বর হাদীসে ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন:
“নবী ﷺ প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করে অযু করতেন।”