
আসসালামু আলাইকুম
✅ Lets Revive A Sunnah
মিসওয়াক এমনই একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যার রয়েছে অসীম ফযিলাত। হারিয়ে যাওয়া এই সুন্নাহ নিয়ে কয়েকটি কথা-
🛑এ সুন্নাহকে খুবই কম গুরুত্ব দেয়া হয় ….অথচ এই সুন্নাহ কিন্তু শুধুমাত্র যে দাঁত পরিষ্কার বা মুখ পরিষ্কারের সাথে সম্পর্কিত নয়, সেটা আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না!
🛑এটা ঈমানের সাথে জড়িত। এটি আমার প্রিয় নবীর দৃশ্যমান শেষ আমল। এটি জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে।
ঈমানকে শক্ত করে। ঈমানী মৃত্যু নিশ্চিত করে …সুবাহানাল্লাহ বলে শেষ করা যাবে না এর অলৌকিক ক্ষমতা।
🛑অনেকে বলেন এটি মুখ পরিস্কারের সাথে জড়িত।
আবার অনেকে বলেন সেই সময় তো পেস্ট ব্রাশ ছিল না তাই তারা এই মেসওয়াক করতেন।
আহা! এসব কথা বলে যারা মিসওয়াক করা এড়িয়ে যায় তাদের আমি বলি কপালপোড়া!
খেয়াল করুন , সেই সময় তো অন্য খাবার তেমন বেশি ছিল না …বেশি সময় তারা খেজুর খেতেন, খেজুর দিয়ে ইফতার করতেন । এখন অনেক অনেক খাবার থাকলেও তো আমরা এখনো সেই খেজুর দিয়েই ইফতার শুরু করি।টেবিল চেয়ার থাকলেও মাটিতে বসে খাই সুন্নাহ পালনের জন্য।
🌺নবীর কদমে কদমে চলতে হলে…নবীর শাফায়েত পেতে হলে …জান্নাতে যেতে হলে …নিজেরা ঈমানকে শক্তপোক্ত মজবুত রাখতে হলে …ঈমানী মৃত্যুর আশা থাকলে আমাদের নবী যা করেছেন আমাকে সেটাই করতে হবে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ
🔹 অর্থ: “যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তবে আমি তাদেরকে প্রতি সলাতের সময় মিসওয়াক ব্যবহারের নির্দেশ দিতাম।” 📚 (সহিহ বুখারি: ৮৮৭, সহিহ মুসলিম: ২৫২)
২. মিসওয়াকের মাধ্যমে নামাজের ফজিলত বৃদ্ধি পায়
📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “السواك مطهرة للفم، مرضاة للرب.”
🔹 অর্থ: “মিসওয়াক মুখকে পবিত্র করে এবং আল্লাহর সন্তুষ্টির কারণ হয়।” 📚 (সহিহ বুখারি, নাসায়ি: ৫, মুসনাদ আহমাদ: ৩৯৪৮)
এত অল্প কস্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ! সুবহানআল্লাহ!
🌺যারা ভাবছেন কোথায় পাব মিসওয়াক ? নিচের লিংকে অর্ডার করতে পারেন। প্লিজ আজই নিয়ত করুন বোনেরা!
🌺সুন্নাহটি নিজে পালন করুন আর সবার মাঝে ছড়িয়ে দিন। উঠুন সবাই… নড়ে চড়ে বসুন…সবাই কে নিয়ে জান্নাতে যেতে হবে তো!
Any thoughts are appreciated❤️