প্রতি মাসে কী করবে?
প্রতি মাসে কী করবে?

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

pictavio-dates-6638825

প্রতি মাসে ৩ দিন রোজা রাখা -সুন্নাহর আমল

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখল।” (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

ইসলামে চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোযা রাখা একটি খুবই সুন্দর সুন্নাহ। এই দিনগুলোকে বলা হয় “আইয়্যামে বীয” অর্থাৎ উজ্জ্বল রাতের দিনগুলো।

নবী মুহাম্মদ (সা.) প্রতি মাসে এই তিন দিন রোযা রাখার উৎসাহ দিতেন।

তিনি ﷺ বলেছেন

“প্রতি মাসে তিন দিন রোযা রাখা সারা বছর রোযা রাখার সমান।”
Sahih al-Bukhari হাদিস নম্বর ১৯৭৯
Sahih Muslim হাদিস নম্বর ১১৬২

আরেক হাদিসে এসেছে

“যদি তুমি মাসে তিন দিন রোযা রাখো, তবে ১৩, ১৪ ও ১৫ তারিখে রোযা রাখো।”
Sunan al-Tirmidhi হাদিস নম্বর ৭৬১

একটু ভেবে দেখো

মাত্র ৩০ দিনের মধ্যে শুধু ৩ দিন রোযা।
তুমি কি এটা করতে পারবে না?

আমি মনে করি, আন্তরিক ইচ্ছা থাকলে যে কেউই পারবে ইনশাআল্লাহ। শুধু শুরু করার দরকার।

বিশেষ করে শীতকালে দিন ছোট থাকে, রোযা রাখা অনেক সহজ হয়। খুব অল্প সময়ের কষ্ট, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় সওয়াব।

আজ থেকেই নিয়ত করো
প্রতি মাসে অন্তত ৩ দিন আল্লাহর জন্য রোযা রাখব।

আর যখন তোমার ঈমান, জ্ঞান ও দ্বীনের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে, তখন চাইলে দুটোই করতে পারো-

✔ প্রতি মাসে ৩ দিন ✔ এবং প্রতি সপ্তাহে ২ দিন

এগুলো নফল আমল হলেও আল্লাহর কাছে এর প্রতিদান অত্যন্ত বড়। আরবি ক্যালেন্ডার দেখে কোন ৩ দিন রোজা রাখবে, তা আগে থেকেই মার্ক করে রাখবে। রোজাদারকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। আল্লাহ তোমাদের জন্য সহজ করুন এবং এই সুন্দর আমলগুলোতে স্থির রাখুন।

শেয়ার করুন

Related Topic

No data was found