কে যাকাত পাবে
কে যাকাত পাবে

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

shzern-quran-5385901

পবিত্র কুরআনের সুরা আত তাওবায় আল্লাহ্ সুবহানাহু তাআলা বলেন- 

যাকাত তো শুধু নির্ধারিত—ফকির, মিসকিন, যাকাত কর্মচারী, নতুন মুসলিম, দাসমুক্তি, ঋণগ্রস্থ, আল্লাহর পথে এবং পথিকের জন্য।”
সূরা আত-তওবা 9:60

নিম্নে বর্ণিত ৮ শ্রেনীর মানুষকে যাকাত দিতে বলেছেন আল্লাহ- 

১. ফকির

যার প্রায় কিছুই নেই।

২. মিসকিন

যাদের কিছু আছে, কিন্তু প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট নয়।

৩. আমিল (যাকাত সংগ্রহকারী কর্মচারী)

সরকার বা সমাজের দায়িত্বপ্রাপ্ত যাকাত সংস্হা র কর্মচারী।

৪. মুআল্লাফাতুল কুলুব

নতুন মুসলিম বা ইসলামের প্রতি আগ্রহ আছে যার একটু উৎসাহ প্রয়োজন।

৫. রিকাব (দাসমুক্তি)

অতীতে দাসদের মুক্ত করার জন্য; বর্তমানে বন্দী মুসলিম মুক্ত করতে ব্যবহৃত হয়।

৬. ঋণগ্রস্থ ব্যক্তি

দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে গিয়ে যে ঋণগ্রস্ত হয়ে পড়ে। যে সত্যিকারের হালাল ঋণে জর্জরিত।

7. ফি-সাবিলিল্লাহ

আল্লাহর রাস্তায় সংগ্রামকারীরা—দীন প্রচার, ইসলামি শিক্ষা, দাওয়াত, আলেম তৈরির ক্ষেত্র।

8. ইবনুস সাবিল (পথিক)

সফরে বা যাত্রায় বেরিয়ে একপর্যায়ে অর্থহীন হয়ে পড়া মুসলিম।

তোমারা যখন যাকাত দিবে তখন এই লিস্ট অবশ্যই ফলো করবে ।

শেয়ার করুন

Related Topic