ওযু শেষে ৩টি দোয়া
ওযু শেষে ৩টি দোয়া

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

images (3)

ওযুর ধাপসমূহ:
১. “বিসমিল্লাহ” বলা – ওযু শুরু করার আগে “বিসমিল্লাহ” বলা সুন্নাহ।
২. দুই হাত কবজি পর্যন্ত ধোয়া – আঙুলের ফাঁক ভালোভাবে পরিষ্কার করা।
৩. মুখে পানি নিয়ে কুলকুচি করা – মুখের সব অংশে পানি পৌঁছানো।
৪. নাকে পানি টেনে ধোয়া – ডান হাতে পানি নিয়ে নাকে টেনে বাম হাতে বের করে ফেলা।
৫. মুখমণ্ডল ধোয়া – কপাল চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং দুই কানের পাশ পর্যন্ত।
৬. দুই হাত কনুইসহ ধোয়া – প্রথমে ডান হাত, তারপর বাম হাত।
৭. মাথা মাসেহ করা (১ বার) – নতুন পানিতে হাত ভিজিয়ে মাথার সামনে থেকে পিছনে এবং আবার সামনে আনা।
৮. কান মাসেহ করা (১ বার) – মাথা মাসেহ করার পর একই হাত দিয়ে কানের ভিতর ও পেছনে মোছা।
৯. পা ধোয়া (৩ বার) – ডান পা থেকে শুরু করে টাখনু পর্যন্ত পুরো পা ধোয়া; আঙুলের ফাঁকে পানি পৌঁছাতে হবে।
সব ধাপ ধারাবাহিকভাবে করো এবং ওযুর মাঝে কোনো বিরতি দেবে না।

ওযু শেষে ৩টি দোয়া (সহিহ হাদিসসহ)

ওযু শেষ করার পর কিছু দোয়া পড়া সুন্নাহ, যা অনেক ফজিলতপূর্ণ।


১. শাহাদাহ

“أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ”

আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ
অর্থ-আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ ﷺ আল্লাহর বান্দা ও রাসূল
উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে ওযূ করে এরপর উক্ত যিকর পাঠ করে তাহলে জান্নাতের আটটি দরজাই তাঁর জন্য খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে।”
হাদিস নম্বর ২৩৪

২. আরেকটি ফজিলতের দোয়া

ওযুর পর এই দোয়া পড়া হয়

“اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ”

আল্লাহুম্মাজ‘আলনি মিনাত তাওয়াবীন ওয়া জ‘আলনি মিনাল মুতাতাহহিরীন

অর্থ-হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের মধ্যে রাখ। Sunan an-Nasa’i
হাদিস নম্বর ১৪৮


৩.

“سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ”

সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা

অর্থ
হে আল্লাহ, আপনি পবিত্র, আমি আপনার প্রশংসা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আপনার কাছে ক্ষমা চাই এবং তওবা করি।

আমার প্রিয় সন্তানরা, তোমরা ওযু খুব সুন্দরভাবে এবং ঠিকভাবে করো। প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে পালন করো এবং এই দোয়াগুলো নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলো।

এগুলো শুধু শব্দ নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর উপায়। যদি তোমরা ওযু ঠিকভাবে করো এবং এই দোয়াগুলো পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জীবনে অসংখ্য বরকত, রহমত এবং কল্যাণ দান করবেন।

শেয়ার করুন

Related Topic