আমরা ওযু কেন করব ?

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

dew-4567294_640

আমরা ওযু কেন করব ?

১) ওযূ বান্দার গুনাহ মুছে দেয়

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“যখন একজন মুসলিম ওযূ করে মুখ ধোয়, তার মুখের গুনাহ পানির সাথে ঝরে যায়।
যখন হাত ধোয়, হাতের গুনাহ ঝরে যায়।
যখন পা ধোয়, পায়ের গুনাহ ঝরে যায়…”
— সহিহ মুসলিম, হাদীস 244

এছাড়াও রাসূল ﷺ বলেছেন—

“যে ব্যক্তি কষ্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ ওযূ করে, তার সকল গুনাহ মাফ করা হয়।”
— সহিহ মুসলিম, হাদীস 251

অর্থাৎ ওযূ শুধু পবিত্রতা নয়—পাপ মোচনের উপায়।


২) কিয়ামতের দিন উম্মতের পরিচয় হবে ওযূর কারণে

রাসূল ﷺ বলেছেন—

“আমার উম্মতকে কিয়ামতের দিন চিনতে পারব ওযুর চিন্হ  দেখে—
তাদের ওযূর কারণে মুখমণ্ডল, হাত ও পা উজ্জ্বল থাকবে।”
— সহিহ বুখারি, হাদীস 136


৩) ওযূ ভাল কাজের দরজা উন্মুক্ত করে

নবী ﷺ বলেছেন—

“পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।”
— সহিহ মুসলিম, হাদীস 223

আর পরিষ্কার-পরিচ্ছন্নতার সবচেয়ে বড় অংশ হলো ওযূ। ওযুর ফলে মানুষ সালাত আদায় , কুরআন তিলাওয়াতের মত গুরুত্বপূর্ণ আমল করে, তার সামনে অনেক ভাল কাজের দরজা খুলে যায় এবং এতে তার ঈমান মজবুত হয়।

শেয়ার করুন

Related Topic