Just A Reminder# 4
Just A Reminder# 4

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

IMG_0809

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 

আমাদের মধ্যে কিন্তু একটা অভ্যাস রয়েছে যেটা আমরা সবসময়ই বলে থাকি।

দেখেন তো মিল পান কিনা!

আমরা যখন ক্লান্ত হয়ে বাইরে থেকে বাসায় আসি অথবা বাসায় গেস্ট বসে আছে অথবা বাসায় প্রিয়জন অপেক্ষা করছে খাবার নিয়ে ….তখন কিন্তু আমরা বলি “একটু অপেক্ষা করো আমি তাড়াতাড়ি সলাত আদায় করে আসছি” 

অথবা “মা খাবার গরম দাও আমি আসছি এখনই তাড়াতাড়ি সলাত টা পড়ে নিই” ………

কি মিল পাচ্ছেন এ কথাগুলোর সাথে?

না বুঝেই মনের অজান্তেই শয়তানের ধোঁকায় পড়ে আছি! আমি ভাবছি আমি সলাত তো পড়েছি অথচ এভাবেই শয়তান আমাদের সলাত নস্ট করছে। প্রিয় রবের সাথে তো কোন তাড়াহুড়ার সম্পর্ক না আমাদের। 

সহিহ হাদিসেও রয়েছে খাবার প্রস্তুত থাকলে এবং পেটে যদি ক্ষুধা থাকে তাহলে অবশ্যই আগে খাবার খেয়ে নিতে হবে।

এ বিষয়ে একাধিক সহীহ হাদীসে দিকনির্দেশনা এসেছে—

আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন:
“যখন রাতের খাবার পরিবেশন করা হয় এবং ইকামত দেওয়া হয়, তখন প্রথমে খাবার খাওয়া শুরু করো।”
— সহীহ আল-বুখারী, হাদীস: ৬৭১ ও ৬৭২

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন:
“খাবার উপস্থিত থাকলে সালাত নেই, আর যখন কারো পেশাব-পায়খানার চাপ থাকে তখনও নয়।”
— সহীহ মুসলিম, হাদীস: ৫৬০

আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত, নবী ﷺ উপদেশ দিয়েছেন:
“যদি খাবার পরিবেশন করা হয় এবং সালাতের ইকামত দেওয়া হয়, তবে আগে খাবার খাওয়া শুরু করো।”
— সুনান ইবন মাজাহ, হাদীস: ৯৩৩

তাছাড়া “ধীর স্থির ভাবে সালাত আদায় করা” সালাতের একটি রুকন বা পিলার। যেটা ভঙ্গ করলে বা না মানলে সলাত বাতিল। 

তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আর সালাত পড়া না ……শয়তানের ধোকায় আমরা আর পড়বো না ইনশাআল্লাহ।  নিজেকেও আর ধোকা দিব না।

আমাদের কস্টের আমলগুলো শয়তানের ধোকায় আর নস্ট করব না । আমল করব পুরস্কারের আশায়। 

শুধু শুধু পরিশ্রমের জন্য না।

Any thoughts are appreciated🌺

শেয়ার করুন

Related Topic