
অজু বলতে অনেকেই আমরা মনে করি পবিত্রতা অর্জন। আসলে কি শুধু তাই?
আসুন জানি ওযুর আরো কয়েকটি গোপন রহস্য-
✅ওযু হচ্ছে আল্লাহর হুকুম, সুরা মায়িদাতে দিয়েছেন।
✅ওযু হবে হাশরের ময়দানে শাফায়েত পাবার অন্যতম কারণ…ওযুর অংগ জ্বলজল করবে যাদের, আমাদের নবী উম্মত হিসেবে তাদের চিনে নিবেন ইনশাল্লাহ।
✅ওযুর মাধ্যমে গুনাহ ঝরে পড়ে।
ঘোড়ার গতিতে ওযু করার সময় এই কথাগুলো কি একবারও মনে পড়ে??
সুবহানাল্লাহ! এত এত বরকত রহমত যেখানে সেই ইবাদতে আমাদের কতই না অবহেলা!
আমাদের মধ্যে অনেকে বলি যে আমি 24 ঘন্টা অজুর সাথে থাকি…সুবহানাল্লাহ কত ভালো কাজ করছি আমরা।
কিন্তু যখন আমরা অজু করছি তখন কলটা ছেড়ে দিয়ে আরামসে পানির অপচয় করে যাচ্ছি।
শয়তান এত সহজে কখনোই আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হতে দিবে না ….এই জন্য প্রত্যেকটা ইবাদতের মধ্যে সে কোন না কোন অন্যায়/পাপ এবং গুনাহের কাজ জড়িয়ে রাখে। যেটা আমরা আপাতত দৃষ্টিতে বুঝতে পারি না।
নবী ﷺ অযুর জন্য পানির একটি নির্ধারিত পরিমাণ শিক্ষা দিয়েছেন, যাকে “মুদ” বলা হয়।
এক মুদ হলো দুই হাত একত্র করে যতটুকু পানি ধারণ করা যায় প্রায় ৭৫০ মিলিলিটারের সমান।
Anas ibn Malik (রাঃ) থেকে বর্ণিত:
“নবী ﷺ এক মুদ পানি দিয়ে অযু করতেন এবং এক সা’ থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন।”
Sahih al-Bukhari ১৯৮, Sahih Muslim ৩২৫
Aisha (রাঃ) থেকে বর্ণিত:
“রাসূলুল্লাহ ﷺ এক মুদ পানি দিয়ে অযু করতেন এবং প্রায় এক সা’ পানি দিয়ে গোসল করতেন।”
Sunan an-Nasa’i ৩৪৬
পানির অপচয়ের কঠোর নিষেধাজ্ঞা
ইসলাম পানির সংরক্ষণের উপর অত্যন্ত গুরুত্বারোপ করেছে। তাই অযুর সময় অপ্রয়োজনীয়ভাবে পানি অপচয় করা অপছন্দনীয়, এমনকি গুনাহের কাজও হতে পারে, পানি যতই সহজলভ্য হোক না কেন।
Abdullah ibn Amr ibn al-As (রাঃ) থেকে বর্ণিত:
“রাসূলুল্লাহ ﷺ সা‘দ (রাঃ)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, যখন তিনি অযু করছিলেন। নবী ﷺ বললেন: ‘এ কেমন অপচয়?’
সা‘দ (রাঃ) জিজ্ঞেস করলেন: ‘অযুতেও কি অপচয় হয়?’
নবী ﷺ বললেন: ‘হ্যাঁ, যদিও তুমি প্রবাহিত নদীর তীরে থাকো।’”
Sunan Ibn Majah ৪২৫
✅তাই ওযুর জন্য অবশ্যই একটি পাত্র নিবেন। একটি বোতল হতে পারে একটি বদনা বা একটি মগ।
সেটি দিয়ে পরিমিত পানি দিয়ে অজু করার অভ্যাস করবেন।
🛑আর হা অনেক সময় মনে হতে পারে বাথরুমের মধ্যে কে দেখছে দূর ছাই! এখন কল ছেড়েই করে ফেলি পরে পাত্রে পানি নিয়ে করবো…..এরকম যদি মনে হয় তাহলে বুঝতে হবে নিজের ঈমানের গোড়ায় আগে পানি ঢালতে হবে।
এটা নিয়ে চিন্তা করার ও অভ্যাস পরিবর্তনের আমন্ত্রণ রইল🌺
Any thoughts are appreciated 🌺