বাবা মায়ের জন্য দুয়া
বাবা মায়ের জন্য দুয়া

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

images (3)

বাবা মায়ের জন্য দুয়া

বাবা–মা আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। তাই তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব, ইবাদত, এবং জান্নাতের পথ। যতদিন তারা জীবিত আছে তাদের সেবা করো, কথা বলো ভালোভাবে, তাদের খুশি রাখো। অনেকেই তাদের মা বাবাকে হারিয়েছে। অনেকের একজন আছে – হয় মা অথবা বাবা। বাবা মা না থাকলে তখন সেই অভাব বোঝা যায়।

বাবা মায়ের জন্য করা দুয়া আল্লাহ ফিরিয়ে দেন না। অবশ্যই কবুল করেন। তাই প্রতিদিন তাদের জন্য দুয়া করতে ভুলবেনা। তোমাদের সন্তানদেরকে ও এই দুয়া শিক্ষা দিবে। এখন তোমরা যা শিখছো সবই তোমাদের সন্তানদের শিখাবে।

বাবা–মায়ের জন্য দোয়া করা কেন গুরুত্বপূর্ণ জানো ?

ইসলামে বাবা–মায়ের মর্যাদা এতটাই উঁচু যে আল্লাহ সুবহানাহু তাআলা তাঁর নিজের ইবাদতের পরপরই বাবা–মায়ের হক আদায়ের কথা বলেছেন।

 যতই আমরা তাদের যত্ন করি, সেবা করি, তা কখনোই তাদের প্রতিদান দেয়া হয় না। তাই আল্লাহ আমাদেরকে সবসময় তাদের জন্য দোয়া করতে বলেছেন।

  • বাবা–মায়ের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি।
  • বাবা–মায়ের প্রতি অবহেলা করা বড় গুনাহ।
  • তাদের জন্য দোয়া করলে তার  সর্বদা কবুল হয়, বিশেষ করে যদি তারা মারা গিয়ে  থাকেন, তখন তাদের দোয়া করা তাদের জন্য সবচেয়ে বড় উপহার।

আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে বলেছেন বাবা-মায়ের প্রতি নরম ব্যবহার, সম্মান এবং কখনো কষ্ট না দেওয়া।

এই আয়াতটি খুব ভাল করে পড়। তোমাদের সন্তানদেরও পড়াবে। 

 “আর তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া আর কারো ইবাদত করো না এবং বাবা–মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের একজন বা উভয়েই যদি তোমার কাছে বুড়ো বয়সে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ পর্যন্ত বলবে না, তাদের ধমক দিও না; বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বল।” (সূরা আল-ইসরা ১৭:২৩):

এই আয়াত প্রমাণ করে—

  • বাবা–মায়ের সামনে  সামান্য বিরক্তিও করতে নেই। “উফ” বলতেও নিষেধ করা হয়েছে।
  • তাদের সঙ্গে উচ্চস্বরে বা রূঢ় ভাষায় কথা বলা হারাম।
  • তাদের সামনে সর্বদা নম্র, শান্ত এবং দয়ালু থাকতে হবে।

******এইদুয়া দুইটি তোমাদের জীবনের ৩ বেলা খাবার গ্রহনের মতই বানিয়ে নিবে । প্রতিদিন এই ২টি দুয়া অবশ্যই অবশ্যই পড়বে । কখনো ভুলবে না। মনে রেখো, এই দুয়া যার জন্য পড়বে শুধু তারাই যে লাভবান হবে তা কিন্তু না, যে পড়বে আল্লাহ তার জন্য আগে কবুল করেন। সুবহানআল্লাহ

১. বাবা–মায়ের জন্য দোয়া:

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
অর্থ: “হে আমার প্রতিপালক, তাঁদের প্রতি দয়া করুন, যেভাবে তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।”

এ দোয়াটি সবসময়, প্রতিদিন, যেকোনো অবস্থায় করার জন্য সবচেয়ে উত্তম দোয়া। আল্লাহ কখনো এই দোয়া ফিরিয়ে দেন না।

২. বাবা–মায়ের জন্য দোয়া:

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

উচ্চারণ:রব্বানাগফিরলি  ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া লিল-মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল-হিসাব।
বাংলা অর্থ:“হে আমাদের প্রতিপালক! আমাকে, আমার বাবা-মাকে এবং সকল বিশ্বাসীদের ক্ষমা করো, সেই দিনে যখন হিসাব নেয়া হবে।”

এই দুয়াটা অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী দোয়া, যা একবার পড়লেই  তোমার নিজের, বাবা-মা এবং সমস্ত মুসলিম ভাই-বোনদের জন্য ক্ষমা চাওয়া হয়ে যায়।  

শেয়ার করুন

Related Topic