
প্রিয় সন্তানরা,
এখন আমি তোমাদের এমন একটি ইবাদতের কথা বলছি, যা তোমাদেরকে প্রতিদিন করতে হবে, এমনকি যদি তুমি এই দুনিয়ায় সুপার ব্যস্তও হও। তোমাকে কমপক্ষে ডেইলি ১ মিনিট সময় হলেও দিতে হবে এই আমলের জন্য।
বলতো কী আমল?
প্রতিদিন কুরআন তিলাওয়াত করা। কুরআন আল্লাহর পাঠানো একটি জীবন্ত মিরাকল আমাদের জীবনে। কিভাবে কেউ এটাকে অবহেলা করতে পারে! প্রতিদিনই কুরআন তিলাওয়াত করতে হবে।
কিভাবে করবে –
আমি তোমাদের জন্য সবচেয়ে সহজ উপায় বলছি—
- তোমার সুবিধাজনক সময় ঠিক করো।
- যেকোনো সালাতের পর হতে পারে।
- ফজরের নামাজের পরে সবচেয়ে উত্তম।
- কিংবা ঘুমানোর আগে
- যেকোনো সালাতের পর হতে পারে।
- প্রতিদিন ১০ মিনিট সময় রাখো কুরআন তিলাওয়াত করার জন্য। যত বিজি থাক কুরআন টাইম যেন ভুলে না যাও
- কুরআন না থাকলেও সমস্যা নেই।
তুমি তোমার মোবাইল অ্যাপ থেকেও কুরআন পড়তে পারো।
প্রিয় সন্তানরা,
এই অল্প সময়ের আমল তোমার জন্য অনেক বড় বরকত আনবে। কারন আল্লাহ নিয়মিত আমল পছন্দ করেন তাই যত ছোটই হোক।
- সহিহ হাদিসে নবী (সা.) বলেছেন:
“কুরআন কিয়ামতের দিন তার তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে।”
— সহিহ মুসলিম ৮০৪
তুমি কি করতে পারবে?
আজই শুরু করো। ১ মিনিটই হোক—কুরআন তিলাওয়াতের জন্য তোমার ২৪ ঘণ্টার একটি ছোট অংশ। যখন ভাল লাগবে তখন তুমি নিজেই সময় বাড়াবে।
========================