কুরআনকে চিনি ও ভালবাসি 

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

shzern-quran-5385901

চল আমরা কুরআনকে জানি

সূরা: ১১৪টি
পারা / জুজ: ৩০টি

১. কুরআন শব্দের অর্থ

“কুরআন” (القرآن) শব্দের অর্থ হলো “পাঠযোগ্য”, “তিলাওয়াতযোগ্য” বা “পড়া হয় এমন গ্রন্থ”।

আরবি শব্দমূল: কুরআন শব্দটি এসেছে “قَرَأَ” (ক্বারা’আ) ধাতু থেকে, যার অর্থ “পড়া” বা “তিলাওয়াত করা”।

২. সূরা শব্দের অর্থ

“সূরা” শব্দের অর্থ পৃথকীকরণ বা উচ্চতা। অর্থাৎ কুরআনের পাঠক এক সূরা বা উচ্চ মর্যাদা থেকে আরও উচ্চ মর্যাদার দিকে পৃথক পৃথকভাবে যেতে পারে বা আরোহন করতে পারে।

এ কথাও বলা হয়েছে যে, এর অর্থ সৌজন্য বা শ্রেষ্ঠত্ব। আরবি ভাষায় একে দুর্গও বলা হয়ে থাকে। আবার পূর্ণ ও উন্নত উষ্ট্রীকেও আরবিতে “সূরাতুন” বলা হয়।

সূত্র: তাফসীর ইবনে কাসীর, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫২

৩. আয়াত শব্দের অর্থ

“আয়াত” অর্থ চিহ্ন বা নিদর্শন।

সূরা বাকারা, ২৪৮ নম্বর আয়াতে বলা হয়েছে:

إِنَّ آيَةَ مُلْكِهِ

অর্থাৎ, তার — হযরত তালুত (আঃ)-এর — বাদশাহ হওয়ার নিদর্শন বা চিহ্ন।

এর অর্থ বিস্ময়কর বিষয়ও হতে পারে।

সূত্র: তাফসীর ইবনে কাসীর, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫২

৪. কুরআনে কতটি আয়াত আছে?

কুরআনের মোট আয়াত সংখ্যা নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়।

কোথাও বলা হয়েছে ৬২১৪টি, কোথাও ৬২১৯টি, কোথাও ৬২২৫টি, আবার কোথাও ৬২২৬টি আয়াতের কথা বলা হয়েছে।

আবু আমর দানি তাঁর “কিতাবুল বায়ান” গ্রন্থে এসব মত লিপিবদ্ধ করেছেন।

সূত্র: তাফসীর ইবনে কাসীর, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫০

৫. কুরআনের অন্যতম শ্রেষ্ঠ তাফসীরকার

কুরআনের অন্যতম শ্রেষ্ঠ তাফসীরকার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)।

তিনি হযরত আলী (রা.)-এর যুগে হজের দলনেতা নিযুক্ত হয়েছিলেন। তিনি তাঁর ভাষণে সূরা বাকারা পাঠ করেন এবং এমন সুন্দরভাবে তাফসীর করেন যে, বলা হয় — যদি তুরস্ক, রোম এবং দাইলাম নামের কাফেরগণ তা শুনত, তবে তারা তৎক্ষণাৎ বিনা বাক্যে মুসলমান হয়ে যেত।

৬. প্রথম হাফিজ ও প্রথম হাফিজা

প্রথম হাফিজ: হযরত মুহাম্মাদ ﷺ

প্রথম হাফিজা: হাফসা বিনতে উমার (রা.)
তিনি ছিলেন হযরত উমার ইবনে খত্তাব (রা.)-এর কন্যা এবং নবী ﷺ-এর স্ত্রী।

৭. কুরআন শব্দটি কতবার এসেছে?

কুরআনে “কুরআন” শব্দটি ৭০ বার উল্লেখিত হয়েছে।

৮. মাক্কি সূরা

মাক্কি সূরা হলো ৮৬টি।

৯. মাদানি সূরা

মাদানি সূরা হলো ২৮টি।

১০. কতজন নবীর নামে সূরা আছে?

কুরআনে ৬ জন নবীর নামে সূরা রয়েছে।

সেগুলো হলো:

১. সূরা মুহাম্মাদ
২. সূরা নূহ
৩. সূরা হুদ
৪. সূরা ইবরাহিম
৫. সূরা ইউনুস
৬. সূরা ইউসুফ

১১. ছোট ও বড় সূরা

সবচেয়ে ছোট সূরা: সূরা আল-কাওসার

সবচেয়ে বড় সূরা: সূরা আল-বাকারা

১২. সিজদার আয়াত

কুরআনে সিজদার আয়াত ১৫টি।

১৩. কুরআনে মোট শব্দ

আতা ইবনে ইয়াসার (রা.) বলেন, কুরআন মাজিদে মোট শব্দ সংখ্যা ৭৭,৪৩৯টি।

এ বিষয়ে মতান্তর আছে।

সূত্র: তাফসীর ইবনে কাসীর, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫০

১৪. কুরআনে মোট অক্ষর

হাজ্জাজ বিন ইউসুফ তাঁর আমলে ক্বারী, হাফিজ এবং লেখকদের একত্রিত করে কুরআনের অক্ষর সম্পর্কে জানতে নির্দেশ দেন।

তারা গবেষণা করে বের করেন যে, কুরআনের অক্ষর সংখ্যা ৩,২৩,৬৭১টি।

এ বিষয়েও মতান্তর আছে।

সূত্র: তাফসীর ইবনে কাসীর, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫০

১৫. কুরআনের মাঝখানের শব্দ

কুরআনের সবচেয়ে মাঝখানের শব্দ হলো সূরা কাহাফের ১৯ নম্বর আয়াতের:

وَلْيَتَلَطَّفْ

উচ্চারণ: ওয়াল ইয়াতালাত্তাফ

সূত্র: তাফসীর ইবনে কাসীর, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫১

১৬. কুরআনের ভাষা

ইমাম কুরতুবি বলেন, জমহুর ওলামাদের মত হলো — কুরআনের ভিতরে আরবি ভাষা ছাড়া আজমি বা অনারব ভাষার গঠনশৈলী নেই।

তবে কুরআনে কিছু অনারব নাম রয়েছে, যেমন: ইবরাহিম, নূহ, লুত ইত্যাদি।

১৭. কোন সূরায় দুইবার বিসমিল্লাহ আছে?

সূরা নামলে দুইবার بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ আছে।

একবার সূরার শুরুতে এবং আরেকবার সূরার ভিতরে, আয়াত ৩০-এ।

১৮. কুরআনের ৭টি মঞ্জিল

কুরআনে ৭টি মঞ্জিল আছে।

প্রথম মঞ্জিল: সূরা আল-ফাতিহা (১) থেকে সূরা আন-নিসা (৪) পর্যন্ত

দ্বিতীয় মঞ্জিল: সূরা আল-মায়িদা (৫) থেকে সূরা আত-তাওবা (৯) পর্যন্ত

তৃতীয় মঞ্জিল: সূরা ইউনুস (১০) থেকে সূরা আন-নাহল (১৬) পর্যন্ত

চতুর্থ মঞ্জিল: সূরা বনী ইসরাইল / আল-ইসরা (১৭) থেকে সূরা আল-ফুরকান (২৫) পর্যন্ত

পঞ্চম মঞ্জিল: সূরা আশ-শু‘আরা (২৬) থেকে সূরা ইয়াসীন (৩৬) পর্যন্ত

ষষ্ঠ মঞ্জিল: সূরা আস-সাফফাত (৩৭) থেকে সূরা আল-হুজুরাত (৪৯) পর্যন্ত

সপ্তম মঞ্জিল: সূরা ক্বাফ (৫০) থেকে সূরা আন-নাস (১১৪) পর্যন্ত

১৯. কুরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে?

কুরআনে ২৫ জন নবীর নাম উল্লেখ আছে।

১. আদম (আঃ)
২. ইদ্রীস (আঃ)
৩. নূহ (আঃ)
৪. হূদ (আঃ)
৫. সালিহ (আঃ)
৬. লুত (আঃ)
৭. ইবরাহিম (আঃ)
৮. ইসমাইল (আঃ)
৯. ইসহাক (আঃ)
১০. ইয়াকুব (আঃ)
১১. ইউসুফ (আঃ)
১২. শুয়াইব (আঃ)
১৩. আইয়ুব (আঃ)
১৪. যুল-কিফল (আঃ)
১৫. মূসা (আঃ)
১৬. হারুন (আঃ)
১৭. যাকারিয়া (আঃ)
১৮. ইয়াহইয়া (আঃ)
১৯. ইলিয়াস (আঃ)
২০. আল-ইয়াসা (আঃ)
২১. ইউনুস (আঃ)
২২. দাউদ (আঃ)
২৩. সুলায়মান (আঃ)
২৪. ঈসা (আঃ)
২৫. হযরত মুহাম্মদ ﷺ

২০. কুরআনের সবচেয়ে বড় আয়াত

কুরআনের সবচেয়ে বড় আয়াত হলো সূরা আল-বাকারার ২৮২ নম্বর আয়াত।

একে আয়াতুদ দায়ন বলা হয়।

এই আয়াতে ইসলামে ঋণ, দেনা-পাওনা এবং লেনদেনের নিয়ম বিস্তারিতভাবে নির্দেশ করা হয়েছে।

২১. বার্মিংহাম মিউজিয়ামে প্রাচীন কুরআনের অংশ

বার্মিংহাম মিউজিয়ামে প্রাচীন কুরআনের কিছু অংশ সংরক্ষিত আছে।

এতে সূরা ১৮-এর আয়াত ২০–৩১ অংশ রয়েছে। কার্বন ডেটিং অনুযায়ী এটি ৫৬৮–৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে লেখা বলে ধারণা করা হয়।

২২. কুরআনে নাম উল্লেখিত একমাত্র সাহাবি

কুরআনে স্পষ্টভাবে নাম উল্লেখিত একমাত্র সাহাবি হলেন হযরত যায়েদ ইবনে হারিসা (রা.)।

সূরা আহযাব, আয়াত ৩৭-এ তাঁর নাম এসেছে:

فَلَمَّا قَضَىٰ زَيْدٌ مِّنْهَا وَطَرًا

২৩. কোন নারীর নামে কুরআনে পূর্ণ সূরা রয়েছে?

হযরত মরিয়ম (আঃ) হলেন একমাত্র নারী, যার নামে কুরআনে একটি পূর্ণ সূরা রয়েছে।

সেই সূরার নাম সূরা মারইয়াম। এটি কুরআনের ১৯ নম্বর সূরা।

২৪. কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহর নাম রয়েছে?

সূরা মুজাদালাহ — সূরা ৫৮ — কুরআনের এমন একটি সূরা, যার প্রতিটি আয়াতে আল্লাহর নাম উল্লেখ আছে।

এটি কুরআনের একমাত্র সূরা, যার প্রত্যেকটি আয়াতে “আল্লাহ” শব্দটি আছে।

২৫. কুরআনে মোট কতটি রুকু আছে?

কুরআনে মোট ৫৪০টি রুকু রয়েছে।

শেয়ার করুন

Related Topic