ইসলামের পাঁচটি স্তম্ভ
ইসলামের পাঁচটি স্তম্ভ

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

konevi-masjid-prophetic-9883639

ইসলামের পাঁচটি স্তম্ভ

ইসলামের পাঁচটি স্তম্ভ হলো সেই মৌলিক ভিত্তি, যার উপর পুরো ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত।

“স্তম্ভ” বলতে এমন ভিত্তি বা খুঁটিকে বোঝায়, যার উপর একটি ঘর বা ভবন দাঁড়িয়ে থাকে। যদি স্তম্ভ দুর্বল হয়, তাহলে পুরো ভবন দুর্বল হয়ে পড়ে। ঠিক তেমনি ইসলামের এই পাঁচটি স্তম্ভ একজন মুসলিমের ঈমান ও আমলের মূল ভিত্তি।

মুহাম্মদ সাঃ বলেছেন:

“ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত।”

  • Sahih al-Bukhari : হাদীস নং ৮
  • Sahih Muslim : হাদীস নং ১৬

১. ঈমান
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাঃ আল্লাহর নবী।
মুসলিম হওয়ার প্রথম শর্ত হলো এক আল্লাহকে মানা এবং তাঁর প্রেরিত রাসূলকে অনুসরণ করা।

২. সালাত (নামাজ)
অর্থ: দিনে পাঁচবার আল্লাহর জন্য সালাত আদায় করা। সালাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত।

৩. যাকাত
অর্থ: নিজের সম্পদের একটি অংশ (নির্দিষ্ট পরিমাণ) আল্লাহর পথে দেওয়া।

৪. সিয়াম (রোজা)

রমযান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয় ও খারাপ কাজ থেকে বিরত থাকা।

৫. হজ
সামর্থ্য থাকলে জীবনে একবার মক্কায় গিয়ে হজ করা। হজ মুসলমানদের বৃহৎ সমাবেশ যেখানে সবাই আল্লাহর সামনে হাজির হয়।

শেয়ার করুন

Related Topic