আমরা ওযু কেন করব ?
আমরা ওযু কেন করব ?

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

dew-4567294_640

আমরা ওযু কেন করব ?

১) ওযূ বান্দার গুনাহ মুছে দেয়

রাসূলুল্লাহবলেছেন

“যখন একজন মুসলিম ওযূ করে মুখ ধোয়, তার মুখের গুনাহ পানির সাথে ঝরে যায়।
যখন হাত ধোয়, হাতের গুনাহ ঝরে যায়।
যখন পা ধোয়, পায়ের গুনাহ ঝরে যায়…”
সহিহ মুসলিম, হাদীস 244

এছাড়াও রাসূলবলেছেন

“যে ব্যক্তি কষ্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ ওযূ করে, তার সকল গুনাহ মাফ করা হয়।”
সহিহ মুসলিম, হাদীস 251

অর্থাৎ ওযূ শুধু পবিত্রতা নয়—পাপ মোচনের উপায়।


২) কিয়ামতের দিন উম্মতের পরিচয় হবে ওযূর কারণে

রাসূলবলেছেন

“আমার উম্মতকে কিয়ামতের দিন চিনতে পারব ওযুর চিন্হ  দেখে—
তাদের ওযূর কারণে মুখমণ্ডল, হাত ও পা উজ্জ্বল থাকবে।”
সহিহ বুখারি, হাদীস 136


৩) ওযূ ভাল কাজের দরজা উন্মুক্ত করে

নবী ﷺ বলেছেন—

“পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।”
সহিহ মুসলিম, হাদীস 223

আর পরিষ্কার-পরিচ্ছন্নতার সবচেয়ে বড় অংশ হলো ওযূ। ওযুর ফলে মানুষ সালাত আদায় , কুরআন তিলাওয়াতের মত গুরুত্বপূর্ণ আমল করে, তার সামনে অনেক ভাল কাজের দরজা খুলে যায় এবং এতে তার ঈমান মজবুত হয়।

শেয়ার করুন

Related Topic