
যাকাতের মূল হিসাব-
📌 তোমার মোট যাকাতযোগ্য সম্পদ × ২.৫% = যাকাত
এখন ধাপে ধাপে দেখি:
ধাপ ১: মোট যাকাতযোগ্য সম্পদ যোগ করুন
উদাহরণ-
- নগদ টাকা → ১,৫০,000 টাকা
- ব্যাংকে → ৫০,000 টাকা
- সোনা → ৫০ গ্রাম ( সোনার আজকের বাজারদর (sell price) অনুযায়ী মোট মূল্য বের করবে,যাকাতের ক্ষেত্রে সোনার হিসাব করা হয় বর্তমান বাজারের বিক্রয়মূল্য অনুযায়ী, অর্থাৎ আজকে সোনা বিক্রি করলে যে দাম পাওয়া যাবে সেই দামের ভিত্তিতে)
- এরপর সেই মোট মূল্যের ২.৫% ( Example-বাজার মূল্য -গ্রাম ৭,০০০ টাকা × ৫০ = ৩,৫০,000 টাকা)
- ব্যবসার মাল → ১,০০,000 টাকা
👉 মোট = ৬,৫০,000 টাকা
ধাপ ২: মোট পরিমাণকে ২.৫% দিয়ে গুণ করো
৬,৫০,000 × ২.৫% = ১৬,২৫০ টাকা
এটাই তোমার যাকাত।
সংক্ষেপে
- যাকাত হিসাব হবে বর্তমান বাজারদর অনুযায়ী
- পুরনো কেনার দাম ধরা হবে না
- ২.৫% যাকাত দিতে হবে যদি নিসাব পূর্ণ হয় এবং এক বছর পূর্ণ হয়