তোমার সালাত কি ঠিকমত হচ্ছে ?
তোমার সালাত কি ঠিকমত হচ্ছে ?

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

IMG_0857

প্রিয় সন্তানরা,

তোমরা কি ভেবে দেখেছো, তোমাদের পাঁচটি ফারজ সালাত কি আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে? তোমরা সালাতের জন্য কত পরিশ্রম করছো…….সময় বের করা, ওযু করা, এখন সালাতের  জায়নামাজ পর্যন্ত চলে এসেছো… কিন্তু তুমি কি সত্যিই সালাতে মনোযোগ দিচ্ছো? না, তুমি কি শুধু তোমার কাজ, পরিবার, মিটিং বা অন্য কোন বিষয় নিয়ে চিন্তা করছো? আল্লাহর দিকে কি মনোযোগ দিতে পারছো না?

একজন মানুষের সঙ্গে মিটিং বা কাজের সময় আমরা যত মনোযোগ দিই, যেমন ধর  তোমার বস কিছু বলছে আর তুমি অন্য দিকে তাকাচ্ছো, অন্যকিছু ভাবছো, তুমি কি জানো তোমার বস তখন কেমন অনুভব করবে? ঠিক সেইভাবে, সালাত হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তাঁর সামনে দাঁড়িয়ে অন্যদিকে মন থাকলে সালাত শুদ্ধ হয় না।

আমি জানি তোমরা খুব সামাজিক, তোমাদের বন্ধু, আত্মীয়  যেকেউ হোক , তোমরা সব সময় মনোযোগ দিয়ে মেশো, সময় দাও, তাদের বলা কথা কত মন দিয়ে শোন তাইনা ?  ঠিক তেমনভাবে, সালাতের সময় তোমার সকল  মনোযোগ এবং ফোকাস আল্লাহর দিকে দাও, যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা। যিনি তোমার জীবনের সব সাফল্য দিচ্ছেন।

মনে রেখো, সালাতে  আল্লাহকে স্মরণ করতে তোমার শুধু কয়েক মিনিটই লাগে, প্রতিটি সালাতের গড় সময় প্রায় ৫ বা ৬ মিনিট। এটি তোমার জন্য মোটেও কঠিন নয়, শুধু এই কয়েক মিনিট আল্লাহর প্রতি মনোযোগ রাখো। সালাতের  পর পুরো দিন তোমার নিজের কাজের জন্য মুক্ত। তাই সালাতের সময় শুধু আল্লাহকে মনে করো, এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হও। দেখবে, তোমার সালাত হবে পূর্ণ, তোমার অন্তর হবে প্রশান্ত। এবং তোমার পুরো দিন হবে বরকতময়।

মনে রাখবে, প্রতিদিন তুমি যেমন খাও, ঘুমাও আর নিঃশ্বাস নাও,সেরকমই সালাত ও এক ওয়াক্ত বাদ দেয়া যাবেনা। তুমি যদি প্রতিদিন নিঃশ্বাস নাও তাহলে সালাত ও আদায় করতেই হবে।

শেয়ার করুন

Related Topic