নিজেকে খোঁজো (Search Yourself)
নিজেকে খোঁজো (Search Yourself)

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

IMG_5114

নিজেকে খোঁজো (Search Yourself)

এটা এমন একটি জায়গা, যেখানে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারো।
এখানে এমন কিছু বিষয় তোমার সামনে আসতে পারে, যেগুলো আগে কখনো তোমার চিন্তায় আসেনি—আবার কিছু জিনিস তোমার অল্প অল্প জানা….তাই এই খোঁজটাই গুরুত্বপূর্ণ।

নিজেকে খোঁজা মানে—

আমি কে?
আমি কেন এখানে এসেছি?
আমার জীবনের উদ্দেশ্য কী?
আমি কোথা থেকে এসেছি,
এবং মৃত্যুর পর আমরা সবাই কোথায় ফিরে যাব?

এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একদিনে পাওয়া যায় না।
কিন্তু এই প্রশ্নগুলো করা থেকেই পরিবর্তনের শুরু।

এই জায়গা তোমাকে সুযোগ দেয়—
নিজের ভুলগুলো বুঝতে,
নিজেকে বদলাতে,
নিজেকে আপগ্রেড করতে,
এবং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার।

এখানে তুমি তোমার নাম রেখে যেতে পারো—
শুধু পরিচয়ের জন্য নয়,
বরং একটি স্মারক হিসেবে।
যাতে অন্যরা জানে—
তোমার আগে কেউ একজন এখানে এসেছিল,
নিজেকে চিনেছিল, শিখেছিল,
এবং আগের চেয়ে উন্নত হয়ে ফিরে গিয়েছিল।

এটা এক ধরনের ফুটপৃন্ট।
তোমার নিজের জন্য—যাতে তুমি পরেরবার ফিরে এসে মনে করতে পারো,
তুমি কতদূর এগিয়েছ।

আর অন্যদের জন্য—
যাতে তারা অনুপ্রাণিত হয়,
মনে করিয়ে দেওয়া হয় যে
পরিবর্তন সম্ভব,
নিজেকে খোঁজা মূল্যবান,
এবং এই পথচলায়  কেউ একা নয়।

নিজেকে খোঁজো।
কারণ যে নিজেকে খুঁজে পায়,
সে তার সঠিক পথও খুঁজে পায়।

তাই তাড়াতাড়ি যাও, লিডার বোর্ডে তোমার নামটিকে এখনই রেজিস্টার করো

শেয়ার করুন

Related Topic

No data was found