সালাতকে ঠিক কর – সালাতে মনোযোগ
সালাতকে ঠিক কর – সালাতে মনোযোগ

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

morocco-2435391_640

নিচে সালাতের সঠিক ধাপগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো। এটি শিখে নিলে আপনি সহজে বুঝতে পারবে সালাত কীভাবে আদায় করতে হয় এবং কোথাও ভুল থাকলে ঠিক করে নিতে পারবে।

নিয়ত-

নিয়ত অর্থ হলো “ইচ্ছা করা” বা “মনে কোনো কাজের উদ্দেশ্য স্থির করা”।

নিয়ত মুখে বলা জরুরি নয়, এটি অন্তরের কাজ। অর্থাৎ সালাত শুরু করার আগে মনে মনে স্থির করবে যে শুধু আল্লাহর জন্য এই সালাত আদায় করছ।

১. আল্লাহু আকবার
২. সানা

সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়া তাবারাকাসমুকা
ওয়া তাআলা জাদ্দুকা
ওয়া লা ইলাহা গাইরুকা

অর্থ- হে আল্লাহ, আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার জন্য।
আপনার নাম বরকতময়।
আপনার মহত্ত্ব অতি উচ্চ।
আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই।

৩. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
৪. বিসমিল্লাহির রাহমানির রাহীম
৫. সূরা ফাতিহা

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন
আর রাহমানির রাহীম
মালিকি ইয়াউমিদ্দীন
ইয়্যাকানা’বুদু ওয়া ইয়্যাকানাসতাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকীম
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম
গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লীন

অর্থ-সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের রব
তিনি পরম করুণাময়, অসীম দয়ালু
বিচার দিনের মালিক
আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই
আমাদেরকে সঠিক পথে পরিচালিত কর
তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছ
যারা তোমার ক্রোধে পতিত নয় এবং যারা পথভ্রষ্ট নয়

৬. বিসমিল্লাহির রাহমানির রাহীম
৭. যে কোনো ছোট সূরা অথবা বড় সূরার অন্তত তিনটি আয়াত তিলাওয়াত করা
৮. রুকু করা
৯. রুকুর তাসবিহ পাঠ করা-সুবহানা রাব্বিয়াল আজীম (৩ বার)

১০. সামিয়াল্লাহু লিমান হামিদা বলা
১১. রব্বানা ওয়া লাকাল হামদ বলা
১২. হামদান কাছিরান তাইয়্যিবান মুবারাকান ফিহ বলা
১৩. সিজদাহ করা (সাত অঙ্গের মাধ্যমে)
১৪. সিজদার তাসবিহ পাঠ করা- সুবহানা রাব্বিয়াল আ’লা (৩ বার)
১৫. প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসা
১৬. বসে দোয়া করা
রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি

অথবা এই দোয়া পড়া
আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি,  ওয়াহদিনি,  ওয়াজবুরনি,  ওয়া‘আফিনি, ওয়ারযুকনি,  ওয়ারফা‘নি

অর্থ-হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দিন, আমাকে রিজিক দিন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন

১৭. দ্বিতীয় সিজদা করা
১৮. সিজদার তাসবিহ পাঠ করা

১৯. তাশাহহুদ-

আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্‌সালাওয়াতু ওয়াত্‌তাইয়্যিবাতু
আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন
আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

অর্থ
সমস্ত সম্মান, দোয়া এবং পবিত্র জিনিস আল্লাহর জন্য।
হে নবী আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।
আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই।
আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা এবং রাসূল।


২০. দরুদ 

আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আালি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আালি ইব্রাহীম
ইন্নাকা হামিদুম মাজীদ

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আালি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আালি ইব্রাহীম
ইন্নাকা হামিদুম মাজীদ

অর্থ-হে আল্লাহ, আপনি মুহাম্মাদ ﷺ এবং তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহীম ও তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।

হে আল্লাহ, আপনি মুহাম্মাদ ﷺ এবং তাঁর পরিবারের উপর বরকত দান করুন যেমন আপনি ইব্রাহীম ও তাঁর পরিবারের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।

২১. এই দোয়া পড়া
আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছিরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ‘ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম

অর্থ-হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, অতএব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন

২২. এই দোয়া পড়া
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আজাবিল কবরি ওয়া মিন আজাবি জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল

অর্থ-হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে

(ঐচ্ছিক 23=27)

২৩. এই দোয়া পড়া
আল্লাহুম্মা আ‘ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক

অর্থ- হে আল্লাহ আমাকে আপনার স্মরণ, শুকরিয়া এবং সুন্দর ইবাদত করার তাওফিক দিন

২৪. এই দোয়া পড়া
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার

অর্থ- হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই

২৫. রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ক্বিনা আজাবান নার

২৬. রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা

২৭. রব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়া মিন জুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ

২৮. ডান দিকে সালাম ফিরানো
২৯. বাম দিকে সালাম ফিরানো

শেয়ার করুন

Related Topic