Just A Reminder# 6
Just A Reminder# 6

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

IMG_7631

আসসালামুয়ালাইকুম প্রিয় বোনেরা 

     ✅  “Let’s Revive a Sunnah”

🌺এ সপ্তাহের বাজার করা কি শেষ?  বাজারে প্রবেশের দোয়াটা কি পড়েছেন ?

তাহলে শপিং/ বাজারের সাথে রিলেটেড চমৎকার ফযীলতপূর্ণ একটা সুন্নাহ রিমাইন্ডার হয়ে যাক ইনশাআল্লাহ। 

🌺একবার পড়লেই হাজার হাজার সাওয়াব আর গুনাহ মাফ হবে হাজার হাজার। সুবহানআল্লাহ!

যদিও বাজারকে নিকৃষ্টতম স্হান বলা হয়েছে মহিলাদের জন্য। তারপরও আজকাল কার বিজি, মডার্ন যুগের শপিং বা বাজারে যান না এমন মানুষ খুজে পাওয়া দুস্কর!

বাজারে ঢোকার আগ মুহূর্তে মোবাইল স্ক্রিনশট দেখে দেখে দোয়াটি পড়ে নেন। মুখস্ত করতে হবেনা। 

সাথে যারা থাকবে তাদের কেউ পড়িয়ে দিন।

আর যদি কখনো নিজে না যান, বাসা থেকে যে বাজারে যাবে ভাই/ বোন/স্বামী শেয়ার করে দিন দুয়াটি … যাবার সময় মনে করিয়ে দিন …যেন তিনিও এই অশেষ ফজিলতটি হাসিল করতে পারেন।

 বাজারে প্রবেশের দো‘আ

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকালাহু লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহঈ ওয়াইয়ুমীতু ওয়াহুয়া হায়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইরু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর। তিনিই জীবন দান করেন এবং তিনিই মারেন। আর তিনি চিরঞ্জীব, মারা যাবেন না। সকল প্রকার কল্যাণ তাঁর হাতে নিহিত। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।

উমার ইবনুল খাত্তাব (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, 

“যে ব্যক্তি বাজারে (শহর, বন্দর বা কর্মস্থলে) প্রবেশ করে এ যিকরগুলো বলবে, আল্লাহ তাঁর জন্য দশ লক্ষ সাওয়াব লিখবেন, তাঁর দশ লাখ (সাধারণ ছোটখাট) গোনাহ মুছে দিবেন, তাঁর দশ লাখ মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন।” 

সাধারণত কোনো সহীহ হাদীসে কোনো যিকর বা আমলের  এত বেশি সাওয়াবের  কথা  পাওয়া যায় না। এখানে পাঠক একটু চিন্তা করলেই এ অপরিমেয় সাওয়াবের কারণ বুঝতে পারবেন। যে স্থানে আল্লাহর স্মরণ ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি সে স্থানে তাঁর যিকরের সাওয়াবও বেশি। বাজার, ঘাট, শহর, কর্মক্ষেত্র ইত্যাদি স্থানে মানুষের দেহ ও মন স্বভাবতই বিভিন্নমুখী কর্মে অত্যন্ত ব্যস্ত থাকে। এ সময়ে যে বান্দা নিজেকে আল্লাহর যিকরে নিয়োজিত রাখতে পারেন তিনি নিঃসন্দেহে এরূপ পুরস্কারের অধিকারী হবেন।

তিরমিযী, নং ৩৪২৮; ইবন মাজাহ, ৫/২৯১, নং ৩৮৬০; হাকেম ১/৫৩৮। আর শাইখ আলবানী হাদীসটিকে সহীহ ইবন মাজাহ্‌ ২/২১; সহীহুত তিরমিযী, ৩/১৫২ হাসান হাদীস বলেছেন।

Any thoughts are appreciated ❤️

শেয়ার করুন

Related Topic