
আল্লাহকে চিনতে হলে তাওহীদ বুঝতে হবে
তাওহীদ কী?
তাওহীদ সম্পর্কে জানি।
তাওহীদ মানে হলো – আল্লাহর একত্ববাদ। আল্লাহ এক।
আল্লাহর মতো আর কেউ নেই।
তিনি কাউকে সাহায্যের জন্য ডাকেন না, বরং সবাই তাঁর কাছে সাহায চায়।
বিশ্বজগতের যা কিছু আছে সমস্ত কিছুর একমাত্র স্রষ্টা তিনি। একমাত্র নিয়ন্ত্রক তিনি। একমাত্র তিনি সবকিছুর রক্ষণাবেক্ষণ করেন।
তাওহীদের মূল কথা
তাওহীদের মুল কথা হলো-
“লা ইলাহা ইল্লাল্লাহ”
মানে “আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই”
এই বাক্যটি বোঝায়,
আমরা কাউকে বা কোনকিছুই আল্লাহর সমান মনে করব না,
আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব।অন্য কারো না।
তাওহীদ তিন ভাগে বিভক্ত
১. তাওহীদ আররুবুবিয়্যাহ (রব হিসেবে আল্লাহর একত্ববাদ )-
এতে বোঝানো হয়, আল্লাহই একমাত্র স্রষ্টা, পালনকারী এবং মহাবিশ্বের নিয়ন্ত্রক।
বিশ্বে যা কিছু ঘটে- দিন রাত, বৃষ্টি, জীবন, মৃত্যু- সবই আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী ঘটে।
২. তাওহীদ আলউলুহিয়্যাহ (ইবাদতের একত্ব)-
এ অংশে বলা হয়- ইবাদত পাবার অধিকার শুধু আল্লাহরই। একমাত্র তাঁরই ইবাদত করতে হবে।
উদাহরণ: সালাত, সিয়াম, দোয়া, কোরবানি, হজ্ব, যাকাত -সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। লোকে কি বলবে বা মানুষ ভাল বলবে, সম্মান করবে এগুলো ভেবে কোন ইবাদত করা যাবেনা।
৩. তাওহীদ আলআসমা ওয়াসসিফাত (নাম ও গুণের একত্ববাদ)-
এতে বোঝানো হয় আল্লাহর নাম ও গুণাবলী শুধু তাঁরই জন্য, তাঁর মতো আর কেউ নেই।
উদাহরণ: আল্লাহ “সর্বজ্ঞ” (আল‘আলীম), “সর্বশক্তিমান” (আলক্বাদীর),
তাঁর জ্ঞান বা শক্তিকে কখনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না।