প্রতিদিন এই দোয়াগুলো পড়ার চেষ্টা করো-2
প্রতিদিন এই দোয়াগুলো পড়ার চেষ্টা করো-2

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

images (3)

ঘর থেকে বের হওয়ার দোয়া

☑️ যখন ঘর থেকে বের হবে, তখন যদি ঘরে কোনো মুসলিম ব্যক্তি থাকে, তাহলে প্রথমে তাকে সালাম দেবে।

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

উচ্চারণ: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

অর্থ: তোমাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।

☑️ যদি ঘরে কেউ না থাকে

যখন ঘর থেকে বের হবে, তখন প্রথমে পরিবারের সদস্যদের সালাম দেবে। যদি ঘরে কেউ না থাকে, তাহলে বলবে:

السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ

উচ্চারণ: আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন।

অর্থ: আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক।

☑️ এরপর বাম পা দিয়ে ঘর থেকে বের হবে এবং নিচের দোয়াটি পড়বে।

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

☑️ উচ্চারণ: বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে (বের হচ্ছি)। আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।
সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৫
জামি’ আত-তিরমিযি, হাদিস: ৩৪২৬

এই দোয়ার ফজিলত

রাসূল ﷺ বলেছেন, যখন কোনো ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তখন তাকে বলা হয়:

“তোমাকে হিদায়াত দেওয়া হয়েছে, তোমার জন্য যথেষ্ট করা হয়েছে এবং তোমাকে সুরক্ষা দেওয়া হয়েছে।” তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৫

☑️ বাহনে আরোহণের দো‘আ

بِسْمِ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ، اَلْحَمْدُ لِلّٰهِ، اَلْحَمْدُ لِلّٰهِ، اَلْحَمْدُ لِلّٰهِ، اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، سُبْحَانَكَ اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

বিস্‌মিল্লা-হি, আলহাম্‌দু লিল্লা-হি, সুব্‌হা-নাল্লাযী সাখখারা লানা হা-যা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীন। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনক্বালিবূন, আলহামদুলিল্লা-হ, আলহামদুলিল্লা-হ, আলহামদুলিল্লা-হ, আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার, সুবহা-নাকাল্লা-হুম্মা ইন্নী যালামতু নাফসী ফাগফির লী। ফাইন্নাহু লা ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা
আল্লাহ্‌র নামে; আর সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য। পবিত্র মহান সেই সত্তা, যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করবো আমাদের রব্বের দিকে। সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! আপনি পবিত্র-মহান; আমি আমার নিজের উপর যুলুম করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। কেননা, আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই।
আবু দাঊদ ৩/৩৪, ২৬০২; তিরমিযী ৫/৫০১, নং ৩৪৪৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫৬। আর আয়াত দু’টি হচ্ছে, সূরা আয-যুখরুফের ১৩-১৪

☑️ বাজারে প্রবেশের দোয়া

যখন তুমি বাজারে, শপিং মলে বা কোনো মার্কেটে যাবে, তখন মনে রাখবে এটি এমন একটি জায়গা যেখানে অনেক মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। তাই একজন মুসলিমের উচিত সেখানে গিয়েও আল্লাহকে স্মরণ করা।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামূত, বিইয়াদিহিল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না। সমস্ত কল্যাণ তাঁর হাতেই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পড়বে, আল্লাহ তার জন্য এক মিলিয়ন নেকি লিখে দেন, এক মিলিয়ন গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা অনেক উঁচু করে দেন। জামি’ আত-তিরমিযি, হাদিস: ৩৪২৮, সুনান ইবন মাজাহ, হাদিস: ২২৩৫

☑️ বাজারে গেলে আরও যা মনে রাখবে

• সালাতের সময় হলে সালাতকে অগ্রাধিকার দেবে।
• চোখ, কান ও জিহ্বাকে গুনাহ থেকে হেফাজত করবে।
• প্রতারণা, মিথ্যা ও অপচয় থেকে দূরে থাকবে।
• প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করবে।
• আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকবে।
মনে রাখবে, একজন মুসলিম শুধু মসজিদে নয়, বাজারেও আল্লাহকে স্মরণ করে। দুনিয়ার কাজের মাঝেও যে আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ তার জীবনে অনেক বরকত দান করেন। ইনশাআল্লাহ।

☑️ খাওয়ার পূর্বে দো‘আ 

যখন তোমাদের কেউ আহার শুরু করে তখন সে যেন বলে,
بِسْمِ اللّٰهِ
আল্লাহর নামে।
বিসমিল্লাহ

☑️ আর শুরুতে বলতে ভুলে গেলে যেন বলে,

بِسْمِ اللّٰهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
এর শুরু ও শেষ আল্লাহ্‌র নামে।
বিস্‌মিল্লাহি ফী আওওয়ালিহী ওয়া আখিরিহী
হাদীসটি সংকলন করেছেন আবূ দাঊদ ৩/৩৪৭, নং ৩৭৬৭; তিরমিযী, ৪/২৮৮, নং ১৮৫৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ২/১৬৭।

☑️ আহার শেষ করার পর দো‘আ

যে ব্যক্তি বলবে,
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنِيْ هٰذَا، وَرَزَقَنِيْهِ، مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ
সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাকে এ আহার করালেন এবং এ রিযিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি-সামর্থ্য।
আলহামদু লিল্লা-হিল্লাযী আত‘আমানী হা-যা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাউলিম মিন্নী ওয়ালা কুওয়া
…আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন
হাদীসটি নাসাঈ ব্যতীত সকল সুনান গ্রন্থকারগণ সংকলন করেছেন। আবূ দাউদ, নং ৪০২৫; তিরমিযী, নং ৩৪৫৮; ইবন মাজাহ, নং ৩২৮৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫৯।

☑️ বাথরুমে প্রবেশ ও বের হওয়ার আদব

ইসলামে ছোট ছোট কাজের মধ্যেও সুন্দর আদব শিখানো হয়েছে। বাথরুমে যাওয়ার সময়ও আমরা আল্লাহর স্মরণ করে শয়তান থেকে আশ্রয় চাইব।

☑️ বাথরুমে ঢোকার আগে দোয়া

بِسْمِ اللّٰهِ
আল্লাহ্‌র নামে।
বিসমিল্লাহি
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
☑️ আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্‌সি ওয়াল খাবা-ইসি
হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন্ ও নারী জিন্ থেকে আশ্রয় চাই
বুখারী ১/৪৫, নং ১৪২; মুসলিম ১/২৮৩, নং ৩৭৫। শুরুতে অতিরিক্ত ‘বিসমিল্লাহ্‌’ উদ্ধৃত করেছেন সা‘ঈদ ইবন মানসূর। দেখুন, ফাতহুল বারী, ১/২৪৪

☑️ বাথরুম থেকে বের হওয়ার দো‘আ

غُفْرَانَكَ
গুফরা-নাকা
আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।

শেয়ার করুন

Related Topic