প্রতিদিন এই দোয়াগুলো পড়ার চেষ্টা করো-1
প্রতিদিন এই দোয়াগুলো পড়ার চেষ্টা করো-1

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

lantern-8590221_640

একটি ছোট্ট চ্যালেঞ্জ

তুমি কি প্রতিদিন এই দোয়ার ভান্ডার থেকে অন্তত কয়েকটি দোয়া পড়তে পারবে?

যদি পারো, তাহলে দেখবে তোমার দিন শুরু হচ্ছে দোয়া দিয়ে, সালাতের মাঝে দোয়া, আযানের পরে দোয়া, রাতে ঘুমানোর আগে দোয়া। এভাবেই ধীরে ধীরে তোমার পুরো দিন আল্লাহর যিকিরে ভরে যাবে।

মাত্র কয়েক মিনিটের এই আমলগুলো তোমার আখিরাতের জন্য বিশাল সম্পদ হয়ে যেতে পারে।

আজ থেকেই শুরু করো। দোয়া করো, আল্লাহকে ডাকো, তাঁর কাছে চাও এবং তাঁর উপর ভরসা রাখো।

আল্লাহ আমাদেরকে বেশি বেশি যিকিরকারী, দোয়াকারী এবং তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমীন।

ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া একটি সুন্নাহ।

✅ ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“তোমাদের কেউ যখন তার বিছানায় যেতে চায়, তখন সে যেন তার লুঙ্গি বা কাপড়ের ভেতরের অংশ দিয়ে বিছানাটি ঝেড়ে নেয়। কারণ সে জানে না তার অনুপস্থিতিতে বিছানায় কী এসেছে। তারপর সে বলবে…”

সহিহ বুখারি, হাদিস: ৬৩২০
সহিহ মুসলিম, হাদিস: ২৭১৪

কীভাবে করবে?

• “বিসমিল্লাহ” বলে শুরু করবে।
• চাদর, কাপড় বা বিছানার কোনা দিয়ে বিছানাটি হালকাভাবে ঝেড়ে নেবে।
• এরপর ঘুমানোর দোয়া ও অন্যান্য মাসনুন আমল পড়বে।

এটি আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয় এবং অদৃশ্য ক্ষতিকর কিছু থেকে সতর্ক থাকতে শেখায়।

****চলো ঘুমানোর আগে কী কী পড়তে হবে তা দিয়ে শুরু করি

দিনের শেষে যখন আমরা ঘুমাতে যাই, তখনও একজন মুসলিম আল্লাহকে স্মরণ করে ঘুমায়। মাত্র কয়েক মিনিট সময় দিলেই ঘুমানোর আগের সময়টুকু অনেক নেকিতে ভরে যায়।

চলো, আজ থেকেই ঘুমানোর আগে এই সুন্দর আমলগুলো করার চেষ্টা করি।

✅ ওযু করে ঘুমানো

রাসূল ﷺ ঘুমানোর আগে ওযু করতে উৎসাহ দিয়েছেন। ওযু অবস্থায় ঘুমালে ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকে।

✅ ঘুমানোর দোয়া পড়া

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।

অর্থ: হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জীবিত হই। সহিহ বুখারি, হাদিস ৬৩২৪

✅ আয়াতুল কুরসি পড়া

রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার জন্য একজন রক্ষক নিযুক্ত করেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। সহিহ বুখারি, হাদিস ২৩১১

✅ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া

তিনবার পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে শরীরে মুছে নাও।

এটি ছিল রাসূল ﷺ–এর নিয়মিত সুন্নাহ। সহিহ বুখারি, হাদিস ৫০১৭

✅ সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া

সূরা আল-বাকারা ২:২৮৫–২৮৬

রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি রাতে এই দুই আয়াত পড়বে, তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারি, হাদিস ৫০০৯

✅ ৩৩ বার সুবহানাল্লাহ

৩৩ বার আলহামদুলিল্লাহ

৩৪ বার আল্লাহু আকবার

সহিহ বুখারি, হাদিস ৩৭০৫

✅ সবাইকে ক্ষমা করে ঘুমানো

ঘুমানোর আগে অন্তর পরিষ্কার করে নাও। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও দোয়া করো।

বলতে পারো:

“হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিলাম। আপনিও তাদের ক্ষমা করে দিন।”

=============================================================

রাতে ঘুম ভেঙে গেলে কী পড়বে? 

لَا إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ، رَبِّ اغْفِرْ لِيْ
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ লা- শারীকালাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী
যে ব্যক্তি তা বলবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। যদি সে দো‘আ করে, তবে তার দো‘আ কবুল হবে। যদি সে উঠে ওযু করে নামায পড়ে, তবে তার নামায কবুল করা হবে।
বুখারী: ফাতহুল বারী, ৩/৩৯, নং ১১৫৪ হাদীসের ভাষ্য ইবন মাজাহ এর অনুরূপ। দেখুন, সহীহ ইবন মাজাহ্‌: ২/৩৩৫।
✅খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবে
সৎ ও ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে। আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ হতে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। …
✅ আর, খারাপ বা অপছন্দনীয় কোন স্বপ্ন দেখলে যা যা করা উচিৎঃ
১. তার বাম দিকে হাল্কা থুতু ফেলবে। (৩ বার)
২. শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে। (৩ বার)
৩. কাউকে এ ব্যাপারে কিছু বলবে না। 
৪. অতঃপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে। 
৫. যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করবে। 
মুসলিম, ৪/১৭৭২, ১৭৭৩, নং ২২৬১, ২২৬
✅ঘুম থেকে ওঠার দোয়া
ঘুম থেকে জেগে উঠেই সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারণ ঘুম এক ধরনের ছোট মৃত্যু, আর ঘুম থেকে জাগিয়ে তোলা আল্লাহর একটি বড় নিয়ামত।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর (ঘুমের) পর আবার জীবিত করেছেন, এবং তাঁর কাছেই পুনরুত্থান। সহিহ বুখারি, হাদিস: ৬৩১২
✅সকালে ঘুম থেকে উঠেই মোবাইল বা অন্য কিছু ধরার আগে এই সুন্দর দোয়াটি পড়ার অভ্যাস করো। মনে রাখবে, আল্লাহ তোমাকে আরেকটি নতুন দিন দিয়েছেন যাতে তুমি তাঁর ইবাদত করতে পারো, ভালো কাজ করতে পারো এবং জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো।
আল্লাহ আমাদের প্রতিটি সকালকে তাঁর যিকির দিয়ে শুরু করার তাওফিক দান করুন। আমীন।
 

শেয়ার করুন

Related Topic