ইসলাম সত্য ধর্ম কিভাবে বুঝবে
ইসলাম সত্য ধর্ম কিভাবে বুঝবে

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

dc62a6ac-d270-400f-97f2-14640186b659

ইসলাম একমাত্র সত্য ধর্ম কিভাবে বুঝবে ? চল নিচের কয়েকটি পয়েন্ট মনোযোগ দিয়ে পড়ি।
১. সকল নবীর একই বার্তা
সেই যে প্রথম মানুষ ও নবী আদম (আঃ) থেকে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত মানবজাতির প্রতি আল্লাহর পাঠানো বার্তা পরিবর্তিত হয়নি। বার্তাটি হলো: একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাঁর পাঠানো নবীদের অনুসরণ করা।
২. কুরআন একমাত্র অবিকৃত পবিত্র গ্রন্থ
পবিত্র কুরান নিজেই একটি মিরাকল। একটি জীবন্ত প্রমান। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এরকম একটি কিতাব বা একটি সুরা বা একটি আয়াতও বানাতে পারবেনা। আল্লাহ সুবহানাহু তাআলা এই চ্যালেঞ্জ কুরআনের ভিতর দিয়ে রেখেছেন।
৩. ইসলাম যুক্তি, বিবেচনা ও জ্ঞানের ব্যবহারকে উৎসাহিত করে
মানুষকে যুক্তি ও বুদ্ধি দিয়ে সৃষ্টি করা হয়েছে। কুরআন মানুষকে সৃষ্টি ও কুরআনের নিদর্শনগুলি নিয়ে চিন্তাভাবনা ও পর্যবেক্ষণ করার জন্য উৎসাহিত করে।
৪. বৈজ্ঞানিক প্রমাণ
পবিত্র কুরআনে উল্লেখিত কিছু তথ্য সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে প্রমাণিত হয়েছে – যেমন দুটি সাগর পাশাপাশি কিন্তু মিলেনা (সূরা রহমান ১৯-২০), মহাবিশ্বের সম্প্রসারণ (সূরা আজ-জারিয়াত ৪৭) ইত্যাদি।
৫. নবী মুহাম্মদ (সা.)-এর আগমনের কথা আগের ধর্মীয় গ্রন্থে ছিল
আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য। আগের কিতাবগুলোতে এমন অনেক ভবিষ্যদ্বাণী ছিল, যেখানে একজন বিশেষ নবীর কথা বলা ছিল—যিনি শেষ নবী হবেন, সবার জন্য রহমত হয়ে আসবেন।

শেয়ার করুন

Related Topic