
“আল্লাহ” কত সহজ একটা নাম। কোন কস্ট নেই উচ্চারন করতে। দুই ঠোঁটের কোন ভুমিকা নেই। কারো পুরো শরীর যদি অবশ থাকে তবুও সে শুধু জিহবা নাড়িয়ে প্রিয় আল্লাহকে ডাকতে পারবে।
আল্লাহ এই বিশ্বজগতের সর্বোচ্চ সত্তা ।
পবিত্র কুরআনের মাধ্যমে যিনি আমাদের কাছে সত্যের বার্তা প্রকাশ করেছেন, যা দুনিয়াতে আমাদেরকে অর্থপূর্ণ জীবন যাপন করতে এবং পরকালে সফল হতে সাহায্য করে। যখন আমাদের মনের মধ্যে আমাদের সৃষ্টিকর্তার পরিচয় ও তাঁর সম্পর্কে ধারনা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা আল্লাহর আদেশগুলো আরও ভালোভাবে বুঝতে পারি, তাঁর নিষেধ গুলো তখন অর্থপুর্ন মনে হয়, বোঝা মনে হয় না এবং সঠিকভাবে তাঁর ইবাদত করা সম্ভব হয়।
অল্প কথায় আমরা আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জানব
- কেন আমাদের আল্লাহকে জানা প্রয়োজন?
আল্লাহকে জানা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ আল্লাহকে না জানলে জীবনের উদ্দেশ্য, সঠিক পথ ও পরিণতি কিছুই পরিষ্কার হয় না।
১. আল্লাহকে জানার জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে
আল্লাহ তাআলা বলেন-
“আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য।”
(সূরা আয-যারিয়াত, ৫১:৫৬)
ইবাদত সঠিকভাবে করতে হলে আগে জানতে হবে-আমাদের রব কে, তাঁর গুণাবলি কী এবং তিনি কী চান।
২. আল্লাহকে জানলে জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়
আল্লাহকে জানলে মানুষ বুঝতে পারে,
আমি কে
কেন দুনিয়ায় এসেছি
কীভাবে জীবন কাটালে আল্লাহ সন্তুষ্ট হবেন
তখন জীবন আর উদ্দেশ্যহীন থাকে না।
৩. আল্লাহকে জানা ঈমানের ভিত্তি
ঈমানের প্রথম ও সবচেয়ে বড় শর্ত হলো-আল্লাহর উপর ঈমান।
আল্লাহকে না জানলে ঈমান দুর্বল হয়, সন্দেহ সৃষ্টি হয় এবং পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
৪. আল্লাহকে জানলে ভয় ও আশা সঠিক পথে আসে
যে ব্যক্তি আল্লাহকে চেনে,
সে আল্লাহকে ভয় করে, কিন্তু হতাশ হয় না
আল্লাহর রহমতের আশা রাখে, কিন্তু গুনাহকে হালকা ভাবে না
এই ভারসাম্য মানুষকে সোজা পথে রাখে।
৫. আল্লাহকে জানলে ইবাদতে খুশু আসে
আল্লাহর নাম, গুণাবলি ও ক্ষমতা জানলে-
নামাজে মন বসে
দোয়া আন্তরিক হয়
ইবাদত বোঝা নয়, শান্তি হয়ে ওঠে
৬. আল্লাহকে জানা চরিত্র গঠন করে
আল্লাহকে জানা মানুষকে-
সৎ করে
ধৈর্যশীল করে
অন্যায় থেকে দূরে রাখে
কারণ সে জানে,আল্লাহ সব দেখেন ও জানেন।
৭. আখিরাতের সফলতার চাবিকাঠি
আল্লাহকে চেনা মানেই-
তাঁর নির্দেশ মানা
তাঁর নিষেধ থেকে বেঁচে থাকা
এটাই জান্নাতের পথ।
ইবনুল কইয়ুম রাহি: বলেন –
সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এর চাইতে উৎকৃষ্ট আর কোন কিছুই এই পৃথিবীর বুকে নেই। (মাদারাজি আল সালিকিন)
সুবহানআল্লাহ