উপকারী লিংক ও তথ্য
উপকারী লিংক ও তথ্য

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

Sunnah

এই পেইজটি তোমাদের দ্রুত রেফারেন্সের জন্য তৈরি করা হয়েছে, যাতে কুরআন, হাদীস, দোয়া, যিকির এবং অন্যান্য প্রয়োজনীয় ইসলামিক রিসোর্স খুব সহজেই এক জায়গা থেকে পাওয়া যায়। যখনই প্রয়োজন হবে, তুমি  শুধু এই লিংকগুলোতে প্রবেশ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারবে।

এখানে দেওয়া সকল রিসোর্স বিশ্বস্ত ও গ্রহণযোগ্য, তাই কোনো দ্বিধা ছাড়াই এগুলো ব্যবহার করতে পারবে, ইন শা আল্লাহ।

  1. Quran.com
    তোমার ফোন বা ল্যাপটপে সবসময় কুরআন কাছে রাখার একটি অসাধারণ মাধ্যম। এখান থেকে সহজেই কুরআন তিলাওয়াত,আয়াতের অর্থ ও তাফসীর জানা যাবে খুব সহজে। এতে বিভিন্ন ভাষা নির্বাচন করার সুযোগ রয়েছে এবং একাধিক  ইসলামিক স্কলারের ব্যাখ্যাও পাওয়া যায়, যা কুরআনকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে।
  2. Sunnah.com
    সহীহ ও নির্ভরযোগ্য হাদীস খোঁজার জন্য অত্যন্ত উপকারী একটি ওয়েবসাইট। এখানে হাদীস নম্বর ও কিতাব অনুযায়ী খুব দ্রুত সার্চ করা যায়। হাদিসের জ্ঞান অর্জনের জন্য এটি একটি বিশ্বস্ত রিসোর্স।
  3. Hisnul Muslim
    রাসূল ﷺ থেকে বর্ণিত সহীহ দোয়া ও যিকিরের একটি নির্ভরযোগ্য অ্যাপ। তুমি এখান থেকে নিশ্চিন্তে দোয়া শেখা ও প্রাকটিস  শুরু করতে পারবে। এখানে বিষয়ভিত্তিক দোয়া ও যিকির আছে। A must have app on your mobile.
    এই অ্যাপটি বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এবং পৃথিবীর প্রায় সব ভাষায় অনূদিত হয়েছে।
  4. Al Quran App
    এই অ্যাপে রয়েছে word-by-word অর্থ, অনুবাদ, তাফসীর এবং আরও অনেক উপকারী ফিচার।
    ভ্রমণে থাকলেও বা কাজের ফাঁকে অল্প সময় পেলেও তুমি সহজেই অ্যাপটি খুলে কুরআন অধ্যয়ন করতে পারবে, ইন শা আল্লাহ।

শেয়ার করুন

Related Topic