এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

আমরা তো নিজেদের মুসলিম বলি তাই না? কিন্তু এর অর্থ জানো?
একজন মুসলিম কি কেবল আল্লাহর অস্তিত্বে বিশ্বাসকারী, নাকি সেই ব্যক্তি যিনি তাঁর ইচ্ছাকে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন?
যদি মুসলিম হওয়ার অর্থ শুধু একত্ববাদে বিশ্বাস করা এবং এই স্বীকৃতি দেওয়া যে আল্লাহই সবকিছুর স্রষ্টা, তাহলে এই দৃষ্টিকোণ থেকে ইবলিসও কি একজন “মুসলিম” নয়? কারণ সেও তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে।
মুসলিম (مسلم) অর্থ : যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এবং তাঁর আদেশ অনুযায়ী জীবনযাপন করে।
অর্থাৎ, একজন মুসলিম মানে- যে আল্লাহর আনুগত্য করে, তাঁর নির্দেশ মানে।
আল্লাহ তাআলা বলেন:
“নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম।”
সূরা আলে ইমরান ৩:১৯
আল্লাহ তাআলা আরও বলেন:
“আর কে কথায় উত্তম সেই ব্যক্তি অপেক্ষা, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, ‘নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।’”
সূরা ফুসসিলাত ৪১:৩৩
একজন সত্যিকারের মুসলিম চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনা করতে এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে।