
ইসলাম শুধু ইবাদত শিখায় না; মানুষে মানুষে সুন্দর সম্পর্ক গড়ে তোলাও ইসলামের একটি বড় শিক্ষা। তার মধ্যে একচি গুরুত্বপূর্ণ কাজ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যাকে আরবিতে বলা হয় সিলাতুর রহিম।
ইসলাম শুধু ইবাদত শিখায় না; মানুষে মানুষে সুন্দর সম্পর্ক গড়ে তোলাও ইসলামের একটি বড় শিক্ষা। তার মধ্যে একচি গুরুত্বপূর্ণ কাজ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যাকে আরবিতে বলা হয় সিলাতুর রহিম।
আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কঠোরভাবে নিষিদ্ধ, আর এই সম্পর্ক দৃঢ় রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম বড় উপায়।
আল্লাহ বলেন-
“যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদেরকে বলা হয়েছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখো।”
(সূরা নিসা, ৪:৩৬)
রাসূলুল্লাহ সাঃ বলেছেন, “যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার আয়ু দীর্ঘ করেন এবং তার রিজিক বৃদ্ধি করেন।” (Bukhari and Muslim)
ইসলামে আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করা শুধু ভালো আচরন নয়, এটি একটি ইবাদত, এটি সওয়াবের কাজ, এবং এটি জান্নাতে পৌঁছানোর সহজ পথ।
আত্মীয়দের খোঁজ নেওয়া, তাদের কষ্টে পাশে দাঁড়ানো, ফোন করা, দেখা করা, সাহায্য করা-
এসব সবকিছুই আল্লাহর কাছে মহামূল্যবান আমল।
My dear children,
ইসলাম আমাদের শুধু সালাত–রোজা শিখায় না; মানুষের সাথে ভালো আচরণ করা এবং আত্মীয়দের সম্মান করার কথাও শেখায়। এবং এর জন্য দুনিয়াতে ও আখিরাতে পুরস্কার পাওয়া যায়। তাই তোমাদের সবসময় আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। কীভাবে করবে?
Remember,
১. নিয়মিত খোঁজ নেবে
বাবা মা, ভাই বোন, দাদি–দাদু, নানা–নানু, চাচা–চাচি, মামা–মামি, কাজিনসহ সকল আত্মীয়, যখনই সময় পাবে, তাদের ফোন করবে, মেসেজ করবে বা জিজ্ঞেস করবে,
“আপনারা কেমন আছেন?” ২ মিনিটের একটা কল বা ৩০ সেকেন্ডের একটা মেসেজ কি খুব কস্টের কাজ ? নিশ্চয়ই না।
২. ঈদ ও বিশেষ দিনে শুভেচ্ছা জানাবে
একটি ছোট মেসেজও অনেক ভালোবাসা প্রকাশ করে। এতে সম্পর্ক শক্ত হয়ে যায়। বিশেষ দিনগুলোতে এটা করতে ভুলে যেও না।
৩. কেউ কষ্টে থাকলে সাহায্য করবে
কারো কস্টের কথা শুনে সান্ত্বনা দেওয়া, সামান্য সহযোগিতা করা, এগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ। গরীব আত্মীয়কে সাহায্য করবে।
৬. ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলে ক্ষমা করে দেবে
কোন আত্মীয়র সাথে সম্পর্ক নস্ট করবে না। মনে কষ্ট জমিয়ে রাখবে না। ইসলাম শেখায়,
যে ক্ষমা করে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন। তাই সে যতই তোমার ক্ষতি করুক, যতই সে ভুল করুক আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করবে।
৭. দেখা করার সুযোগ থাকলে দেখা করতে যাবে
সামান্য সময় দিলেও আত্মীয়রা খুব খুশি হয়। সম্পর্ক শক্ত হয়। অল্প সময়ের জন্য হলেও দেখা করবে।
৮. উপহার দিতে ভুলবে না
ছোট উপহার হলেও, একটা চকলেট, একটি কার্ড…………অথবা একটা সুতীর শাড়ী বা লুংগী অথবা যে কোন উপহার দিবে। এগুলো হৃদয়ে ভালোবাসা বাড়ায়। তাই ছোট ছোট উপহার দিতে পারো।
৯. আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক বজায় রাখবে
মনে রাখবে, আত্মীয়দের সাথে ভালো আচরণ করা শুধু ভদ্রতা নয়, এটি ইবাদত। এটি সওয়াবের কাজ। আল্লাহর সন্তুষ্টির জন্য করবে । কিন্তু বেনিফিটেড হবে কে বলোতো ? তুমি – আল্লাহু আকবর।
টিপস- অনেক আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকার কারনে গ্যাপ হয়ে গেছে। হয়তো তোমার আনইজি লাগছে তার সাথে যোগাযোগ করতে।এক্ষেত্রে আম্মুর টিপস ফলো কর-
- তাদের নাম বা ফোন নম্বর না জানলে তোমার ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে জিজ্ঞেস করো, যেমন কাজিন, চাচা-ফুফু, খালা-খালু, যাদের সাথে তোমাদের যোগাযোগ আছে।
- তাদের ফোন নম্বর পেলে প্রথমে মেসেজ পাঠাতে পারো, কারণ দীর্ঘ সময় পরে সরাসরি কল করলে অস্বস্তি হতে পারে।
- মেসেজে নিজের পরিচয় উল্লেখ করো ( বলবে তুমি অমুকের মেয়ে বা ছেলে) এবং দেখো তারা কি উত্তর দেয়। যদি উত্তর আসে, পরে কল করতে পারো।
- এভাবে ধীরে ধীরে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং রক্ষা করা সম্ভব, যা ইসলামে অত্যন্ত প্রশংসিত।