ইসলাম কি নতুন কোনো ধর্ম, যা নবী মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে এসেছে?
ইসলাম কি নতুন কোনো ধর্ম, যা নবী মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে এসেছে?

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

9a95e1a1-455a-4d4d-9120-226f1f8d9ea6

উত্তর: না, ইসলাম কোনো নতুন ধর্ম নয়।
ইসলাম সেই একই ধর্ম, যা আল্লাহ সৃষ্টির শুরু থেকে অসংখ্য নবী-রাসূলের মাধ্যমে মানবজাতির কাছে পাঠিয়েছেন। নবী ও রসুলগন যুগে যুগে একই মেসেজ নিয়ে দুনিয়ায় এসেছেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছেন।

সেই ধারাবাহিকতায় মুহাম্মদ সাঃ সর্বশেষ নবী। আর আমরা তাঁর উম্মাত। মুহাম্মদ (সা.) ইসলাম ধর্মের প্রতিস্ঠাতা নয়; বরং তিনি পূর্বের সব নবীদের আনা একই মেসেজ—আল্লাহর একত্ববাদ এবং তাঁর নির্দেশ মেনে চলা, একমাত্র তাঁরই ইবাদত করার  কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং ইসলামকে  পূর্ণতা দিয়েছেন।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
“তোমার পূর্বে আমরা প্রতিটি জাতির কাছে একেকজন রসূল পাঠিয়েছি (এই বার্তা দিয়ে যে), আল্লাহর ইবাদত কর এবং তাগুতকে বর্জন কর।”
সুরা আন-নাহল, ৩৬

আল্লাহ আরও বলেন:
“নিশ্চয়ই তোমাদের ধর্ম একটিই ধর্ম—আমি তোমাদের রব।”
সুরা আল-আম্বিয়া, ৯২

শেয়ার করুন

Related Topic