This platform teaches Islam in the easiest, clearest, and most heartfelt way. It is a beautiful path to learning Salah, Wudu, manners, and knowing Allah.

আচ্ছা বলতো, গুনাহ করে কার কাছে ক্ষমা চাইবো আমরা? তাঁর পরিচয় না জানলে কিভাবে আমরা তাঁর কাছে ক্ষমা চাইবো? ইবাদত আমরা কার জন্য করি? সেই সৃষ্টিকর্তা, সেই মহান রবকে যদি আমরা না জানি তাহলে কার ইবাদত আমরা করছি বোঝা যাবে ? এইজন্য আমাদের ইবাদতে কোন স্বাদ পাওয়া যায় না। ইবাদতে কোন আনন্দ পাওয়া যাবে না। ইবাদতকে মনে হবে একটি বোঝা। আমাদের আমল ইবাদতে আনন্দ নাই, মজা নাই সাধ নাই কারণ আমরা আমাদের রব কে চিনি না!। সালাতের সময় হলে কত ডাকাডাকি করতে হয় সবাইকে ! কেউই আনন্দ নিয়ে সালাতে আসেনা কিন্তু।
যখন আমরা নিজের রব সম্পর্কে জানব, তাঁর প্রশংসা করবো, তাঁকে ভালোবাসবো, তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব – তখন আমল ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সালাত পড়তেও মজা লাগবে তখন।